PixGuard

ভেহিকেল ট্র্যাকার · চট্টগ্রামে তৈরি

PixGuardবাইক ও গাড়ির জন্য জিপিএস ট্র্যাকার ও চুরি-প্রতিরোধী অ্যালার্ম

আপনার বাইক বা গাড়ি এই মুহূর্তে কোথায় — দেখে নিন। PixGuard একটি লুকানো জিপিএস ট্র্যাকার, সাথে বার্গলার অ্যালার্ম। গুগল ম্যাপে লাইভ লোকেশন দেখুন, প্রতিটি ট্রিপ আবার দেখুন, আর আপনার অনুপস্থিতিতে কেউ গাড়ি সরালেই সাথে সাথে অ্যালার্ট পান।

  • চলার সময় প্রতি ১০ সেকেন্ডে লাইভ লোকেশন
  • ঝাঁকানো, সরানো ও ব্যাটারির তার কাটলে অ্যালার্ম, সাথে সাইরেন
  • গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক — যেকোনো সিমে চলে

বাইক ৳2,500 থেকেকার ৳4,000 থেকেমাসিক ৳250

বাইক অনলাইন
গতি42 km/h আজকের দূরত্ব18.6 km ব্যাটারি12.6 V
অ্যালার্ম চালুনড়াচড়া বা পাওয়ার কাটলেই সাথে সাথে অ্যালার্ট
১০ সেকেন্ডচলার সময় লাইভ লোকেশন আপডেট
৪ ধরনের অ্যালার্মঝাঁকানো, সরানো, ভেতরে ঢোকা ও পাওয়ার কাট
৬০০ পয়েন্টনেটওয়ার্ক না থাকলে মেমোরিতে জমা থাকে
ফ্রি অ্যাপট্র্যাকিং, সাথে তেল, সার্ভিস ও কাগজপত্রের লগবুক
আপনার গাড়ি বেছে নিন

বাইক ট্র্যাকার, কার ট্র্যাকার ও গাড়ির নিরাপত্তা

শহরে মোটরসাইকেল চুরি এখন নিয়মিত দুশ্চিন্তা, গাড়ি, মাইক্রোবাস আর পিকআপও চুরি হয়। PixGuard লুকিয়ে বসানো হয় এবং প্রতিটি গাড়ির ধরন অনুযায়ী সেট করা হয়।

PixGuard যা করে

ঝামেলাহীন ভেহিকেল ট্র্যাকিং ও নিরাপত্তা

গুগল ম্যাপে লাইভ লোকেশন

বাইক বা গাড়ি ঠিক কোথায়, কত গতিতে চলছে আর শেষ কখন সিগন্যাল দিয়েছে — যেকোনো জায়গা থেকে দেখুন।

তারিখ অনুযায়ী ট্রিপ হিস্ট্রি

যেকোনো দিন বেছে নিয়ে সেই দিনের পুরো রুট দেখুন — ড্রাইভার থাকা গাড়ির জন্য খুব কাজের।

সাইরেনসহ বার্গলার অ্যালার্ম

পার্ক করে অ্যালার্ম চালু করুন। কেউ ঝাঁকালে বা সরালে সাইরেন বাজবে আর আপনার ফোনে অ্যালার্ট যাবে।

পাওয়ার কাট অ্যালার্ট

চোর ব্যাটারির তার কাটলে সাথে সাথে জানতে পারবেন। ব্যাকআপ ব্যাটারি থাকলে অ্যালার্মও চালু থাকে।

মোবাইল থেকে অ্যালার্ম চালু/বন্ধ

অ্যাপে এক ট্যাপেই। ডিভাইস রিস্টার্ট হলেও অ্যালার্ম চালু অবস্থায় থাকে।

ফ্রি লগবুক

আসল মাইলেজ (কিমি/লিটার), সার্ভিস খরচ, আর ট্যাক্স টোকেন, ফিটনেস ও ইন্স্যুরেন্সের রিমাইন্ডার।

কীভাবে কাজ করে

তিন ধাপে শুরু

  1. লুকিয়ে ফিট করা হয়ছোট একটি ট্র্যাকার সিট, ড্যাশবোর্ড বা প্যানেলের নিচে বসানো হয়, ফিউজের মাধ্যমে ব্যাটারির সাথে যুক্ত।
  2. অ্যাকাউন্টে যুক্ত করুনগুগল বা ইমেইল দিয়ে ফ্রি PixGuard অ্যাকাউন্ট খুলুন। ট্র্যাকার নিজস্ব সিকিউর কী দিয়ে আপনার অ্যাপে যুক্ত হয়।
  3. মোবাইল থেকে ট্র্যাক করুনলাইভ দেখুন, ট্রিপ দেখুন, পার্ক করে অ্যালার্ম চালু করুন। অ্যালার্ট আসে অ্যাপে ও ইমেইলে।

সাধারণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশে জিপিএস ট্র্যাকারের দাম কত?

বাংলাদেশে বেশিরভাগ গাড়ি ও বাইকের ট্র্যাকারের দাম সাধারণত ৳৪,০০০ থেকে ৳১২,০০০, আর অনেক কোম্পানি মাসে ৳৩০০–৳১,০০০ সার্ভিস চার্জ নেয়। PixGuard বাইক ট্র্যাকার ৳2,500 থেকে, কার ট্র্যাকার ৳4,000 থেকে। মাসিক ৳250। আজকের দাম জানতে কল করুন +880 9658-615183।

মাসিক কোনো চার্জ আছে?

PixGuard-এর মাসিক সার্ভিস চার্জ ৳250। এছাড়া ট্র্যাকারের সিমে একটি ছোট ডেটা প্যাক লাগে।

PixGuard ট্র্যাকার কীভাবে কাজ করে?

গাড়ি বা বাইকে লুকিয়ে বসানো ছোট একটি ডিভাইস স্যাটেলাইট থেকে অবস্থান নিয়ে মোবাইল ইন্টারনেটে (গ্রামীণফোন, রবি, বাংলালিংক বা টেলিটক — যেকোনো সিম) PixGuard-এ পাঠায়। আপনি অ্যাপে গুগল ম্যাপে লাইভ দেখতে পান — চলার সময় প্রতি ১০ সেকেন্ডে, পার্ক করা অবস্থায় প্রতি মিনিটে।

কেউ বাইক বা গাড়ি চুরি করতে চাইলে কী হবে?

অ্যালার্ম চালু থাকা অবস্থায় বাইক/গাড়ি ঝাঁকালে, সরালে, গাড়ির ভেতরে কেউ ঢুকলে বা ব্যাটারির তার কাটলে সাথে সাথে অ্যাপে ও ইমেইলে অ্যালার্ট আসে, সাইরেন ৩০ সেকেন্ড বাজে, আর আপনি ম্যাপে গাড়িটি লাইভ অনুসরণ করতে পারেন।

আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বা নেটওয়ার্ক না থাকলে কাজ করে?

হ্যাঁ। মাটির নিচে জিপিএস স্যাটেলাইট পায় না, তাই ম্যাপে শেষ অবস্থান দেখায়, কিন্তু মোশন অ্যালার্ম ঠিকই কাজ করে। মোবাইল নেটওয়ার্ক চলে গেলে ট্র্যাকার ৬০০টি পর্যন্ত অবস্থান মেমোরিতে রাখে এবং নেটওয়ার্ক ফিরলে পাঠিয়ে দেয়।

মোবাইল থেকে কি ট্র্যাক করা যায়?

হ্যাঁ। যেকোনো অ্যান্ড্রয়েড ফোন, আইফোন বা কম্পিউটারে PixGuard চলে। ব্রাউজারে খুলে “Add to Home screen” চাপলেই অ্যাপের মতো ইনস্টল হয়ে যায়।

কোথায় ট্র্যাকার লাগানো হয়?

Pixmelab চট্টগ্রামে PixGuard ট্র্যাকার লাগিয়ে দেয়। অন্য এলাকায় থাকলে যোগাযোগ করুন, আপনার এলাকার জন্য কী ব্যবস্থা আছে জানিয়ে দেব।

আজই আপনার গাড়ি সুরক্ষিত করুন

বাইক বা গাড়ির জন্য PixGuard ট্র্যাকার নিয়ে Pixmelab-এর সাথে কথা বলুন।

কল করুন হোয়াটসঅ্যাপ